উলুবেড়িয়া পুরসভায় বসল পানীয় জলের এটিএম মেশিন - The News Lion

উলুবেড়িয়া পুরসভায় বসল পানীয় জলের এটিএম মেশিন

 


দি নিউজ লায়ন;   বিভিন্ন কাজে আসা মানুষদের জন্য উলুবেড়িয়া পুরসভায় বসল পরিশ্রুত পানীয় জলের এটিএম মেশিন। উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের উদ্যোগে বসানো এই মেশিন থেকে সামান্য অর্থের বিনিময় সাধারণ মানুষ পানীয় জল সংগ্রহ করতে পারবেন। শুক্রবার এটিএম মেশিনের উদ্বোধন করেন উলুবেড়িয়া পূরসভার প্রশাসক অভয় দাস, উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের সভাপতি তমাল ঘোষাল, সাধারণ সম্পাদক প্রবীর রায়। উলুবেড়িয়া চেম্বার অফ কমার্স সূত্রে খবর আগামীদিনে উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল সহ পুরসভা এলাকার জনবহুল এলাকায় এইরকম পানীয় জলের এটিএম মেশিন বসানো হবে।


পুরসভায় জলের এটিএম মেশিন বসানো সম্পর্কে উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস জানান এর ফলে পুরসভায় আসা মানুষদের সমস্যা দূর হবে। তিনি জানান বিশেষ করে পুরসভার মাতৃ সদনে আসা মা ও শিশুরা উপকৃত হবেন। অভয় দাস জানান উলুবেড়িয়া পুরসভা ছাড়াও আরো কয়েকটি জায়গায় এই ধরনের মেশিন বসানোর জন্য আমরা উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের কাছে প্রস্তাব দিয়েছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.